শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
বিএনপিতে যোগ দিতে এসে আ.লীগ নেতা গ্রেপ্তার
তিতাস(কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার তিতাস উপজেলায় বিএনপিতে যোগদান করতে এসে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে আটক করেছে যৌথবাহিনী। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে  গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক নৌকার চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওই ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক। তিনি শাহপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় প্রকাশ্যে দেখা যায়নি জাহাঙ্গীর আলমকে। বুধবার সকালে শাহপুর গ্রামে বিএনপির গণসংযোগ ও নির্বাচনি পথসভাকে কেন্দ্র করে তিনি এলাকায় এসে বিএনপিতে যোগদানের প্রস্তুতি নেন। এ সময় যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করেন।

স্থানীয়দের দাবি, জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা পর তার বড় ভাই রিপন সরকার কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের বিএনপির প্রার্থী সেলিম ভূঁইয়াকে ফুলের মালা দিয়ে বিএনপিতো যোগদান করেছেন। এছাড়া অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের পর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একাধিক হামলা, মামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close