শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
মেঘনায় অভিযানে তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৪ পিএম

কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় ফিটনেসবিহীন ও অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মানিকারচর ও টিএনটি মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন মেঘনা উপজেলা ক্যাম্পের সেনাবাহিনী।

অভিযান সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৯২ ধারার অধীনে তিনটি মামলায় তিনজন ব্যক্তিকে দায়ী করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র বা বৈধ লাইসেন্স না থাকার অভিযোগ ছিল। মামলার শুনানি শেষে অভিযুক্তদের মোট ১ হাজার ৪শত টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে অমৃতা শারলীন রাজ্জাক বলেন, “সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং জনসাধারণের নিরাপত্তা রক্ষার স্বার্থে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

এছাড়াও মানিকারচর বাজারে ফুতপাত দখল দেখে দোকান সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পুনরায় কেউ দোকান ফুটপাতে রাখলে জরিমানা করা হবে।”

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close