শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে : কায়কোবাদ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১১ পিএম
কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ছবি : খোলা কাগজ

কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ছবি : খোলা কাগজ

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আমি নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে। এখানে কোন চাঁদাবাজ, ধান্ধাবাজদের ঠাঁই হবে না।

তিনি বলেন, “আওয়ামী লীগের পতন হয়েছে মানুষের ওপর জুলুম করার কারণে, আমরাও যদি একই কাজ করি তাহলে আমাদের পরিণতিও তাই হবে। সুতরাং আগে থেকেই আমাদেরকে সংশোধন হতে হবে।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ বলেন, “আমার আল্লাহ আমাকে আপনাদের ভোটে পাঁচবার এমপি বানাইছে—মন্ত্রী বানাইছে। আওয়ামী লীগের এত এত ষড়যন্ত্রের পরেও দেশে আনছে নির্বাচন করার সুযোগ করে দিছে। আমি যদি আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানিও করে দেই তবুও ঋণ শোধ হবে না।”

তিনি আরও বলেন, “আপনারা আমার জন্য দোয়া করছেন, রোজা রেখেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি আগে আপনারা যেভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবারও অতীতের থেকে বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  জনগণের পরামর্শ   মুরাদনগর পরিচালিত হবে   কায়কোবাদ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close