সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
শরীয়তপুরে নেচে গেয়ে ভোটের প্রচারণা
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৯ পিএম আপডেট: ০৪.০২.২০২৬ ১০:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কেউ পড়েছে রণ পা। কেউ আবার চালাচ্ছেন এক চাকায় সাইকেল। ডিগবাজি, শারীরিক কসরত এমনকি গানের তালে তালে নানা ঢঙে নেচে গেয়ে চালানো হচ্ছে ভোটারদের মনযোগ আকর্ষণের চেষ্টা। এমন ব্যতিক্রমী প্রচার চালাচ্ছেন শরীয়তপুরের এক প্রার্থী। দীর্ঘদিন পর এমন প্রচার প্রচারণাই প্রমাণ করে দিচ্ছে একটি গ্রহণযোগ্যমূলক সুষ্ঠু নির্বাচন বলছেন সাধারণ ভোটাররা। তারাও এমন প্রচারণা উপভোগ করছেন প্রাণ ভরে।

বুধবার (৪ফেব্রুয়ারি( দুপুরে এমনি এক ভিন্নধর্মী প্রচারণা দেখা গিয়েছে শরীয়তপুর শহরে। বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বগুড়া জেলা থেকে সার্কাস দলের সদস্যদের নিয়ে এসেছেন প্রচারণায় মানুষের মনোযোগ আকর্ষণে। 

খোঁজ নিয়ে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি আসন থেকে ২১ জন প্রার্থী প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। 

এদের মধ্যে ১০ টি দলের ১৭ জন দলীয় প্রার্থী ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে শরীয়তপুরে বেড়েছে প্রার্থী ও তাদের ব্যস্ততা। প্রার্থীরা সকলেই ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। কাছে টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অনেকে আবার ভোটারদের মনযোগ আকর্ষণে চিরাচরিত প্রচারণায় প্রথা ভেঙে আনছেন ভিন্নতা। 

এই সদস্যদের কেউ রনপা লাগিয়ে উচ্চতায় নিজেদের বড় আকারের করেছেন। কেউ ডিগবাজি খাচ্ছেন, কেউ এক চাকার সাইকেল চালাচ্ছেন। কেউ আবার জোকার সেজে দেখাচ্ছেন খেলা। উৎসুক জনতা এসব দেখে ভীড় জমিয়েছেন প্রচারণা দেখতে।

সাদিয়াতুল জান্নাত নামের এক নারী বলেন, এমন প্রচারণা আমি এর আগে কখনো দেখিনি। তাদের দেখে আমার ভীষণ ভালো লাগছে। তাদের সাথে ছবি তুলেছি। আনন্দদায়ক এমন প্রচারণা সত্যিই মজার। একটি ভোটের আমেজ তৈরি হয়েছে।

সুজন মোল্লা নামের এক তরুণ ভোটার বলেন, আগের ইলেকশনগুলো ডামি ছিলো। তাই সেভাবে প্রচারণা ছিলো না। দীর্ঘদিন পর বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলামের এমন প্রচারণা দেখে মুগ্ধ হয়েছি। মনে হচ্ছে নির্বাচন নির্বাচন একটি ব্যাপার চলে আসছে। সার্কাস দলের সদস্যদের এমন কসরত দেখে আমরা সবাই খুব খুশি।

বগুড়া থেকে আসা সোনার বাংলা সার্কাস দলের প্রধান সুশান্ত মোদক বলেন, ‘আমরা বিএনপি প্রার্থী আসলাম ভাইয়ে প্রচারণা করতে এসেছি। রনপা, এক সাকার সাইকেল, জাগলান, বায়োস্কোপসহ বিনোদনমূলক অনুষ্ঠান করছি। সাধারণ মানুষ খুব আগ্রহ ভরে আমাদের এগুলো দেখছেন। বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আমরা ভোটার পাবলিসিটি করছি।’

এমন ব্যতিক্রমী আয়োজনের বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বলেন, ‘দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। আমরা ভোটারদের বিনোদন দিতে ভিন্নধর্মী প্রচারণা চালাচ্ছি। সার্কাস দলের সদস্যরা বিভিন্ন শারীরিক কসরত দেখিয়ে ভোটারদের মনোযোগ আকর্ষণ করছে। ভোটাররা বিষয়টি খুব সুন্দরভাবে নিচ্ছে।’

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close