শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ব্যালটে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে জনগণ : নুরুল আমিন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ফটিকছড়ির জনগণ ব্যালেটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে।’
 
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ তকিরহাট বাজারে গণসংযোগ শেষে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এ কথা বলেন।
 
পথসভায় নুরুল আমিন বলেন, ‘যারা দেশের অর্থনীতি ধ্বংস করে ব্যাংক লুট করেছে, তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ। এই নির্বাচনের মাধ্যমে মানুষ সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। ফটিকছড়ির আপামর জনগণ জেগে উঠেছে এবং দুর্নীতিবাজ ও মিথ্যাবাদীদের প্রত্যাখ্যান করেছে।’

পথসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, আব্দুর রহিম, নাজিম উদ্দিন, আলী আওয়াল, রাশেদুল আলম মঞ্জু, লেয়াকত আলী, তালেব, নাসির, মাসুদ, মুহাম্মদ হোসাইন, মোহাম্মদ জাহাঙ্গীর, আব্দুর রশিদ ও আলমগীর সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  জামায়াতে ইসলামী    নুরুল আমিন    ফটিকছড়ি    চট্টগ্রাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close