সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
উন্নয়নের মার্কা ধানের শীষ : দুলু
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২০ পিএম আপডেট: ০৪.০২.২০২৬ ১০:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপি হল উন্নয়নের দল আর উন্নয়নের মার্কা হল ধানের শীষ। সব মার্কা ভেসে যাবে একমাত্র ধানের শীষ মার্কা রয়ে যাবে। ধানের শীষ মার্কা যুগের পর যুগ অম্লান হয়ে থাকবে। ধানের শীষ মার্কা হল এদেশের কোটি কোটি মানুষের একটি জনপ্রিয় মার্কা। 

বুধবার (৪ ফেব্রুয়ারী) রাতে লালমনিরহাট আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন বিএনপির আয়োজনে, মহিষখোচা বহুমুখী স্কুল এন্ড কলেজ মাঠে আসন্ন ত্রয়োদশ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নাদিরুল ইসলাম মানিকের সঞ্চালনে, বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি লালমনিরহাট-২ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল,কেন্দীয় যুবদলের সহ-সভাপতি মামুন হোসেন ভুঁইয়া,কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সাফি ইসলাম, জেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিচ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু হিয়া ইউনুস, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ন আহবায়ক নুরে আলম সিদ্দিকী বাবু ও ভাদাই ইউপি বিএনপির সভাপতি মোজাম্মেল হক ভেন্ডার প্রমূখ।

তিনি আরও বলেন, পাল্লা আর ব্যবহৃত হয়না এখন ডিজিটাল ব্যবহার করে। লাঙ্গলের পরিবর্তে মানুষ ট্রাক্টর, পাওয়ার টিলার, কলমের পরিবর্তে কম্পিউটার ল্যাবটপ ব্যবহার করছে। অতএব ধানের শীষ মার্কা এমন একটি মার্কা যা মানুষ খেয়ে জীবনযাপন করে থাকে। কাজেই এই মার্কাটি সবাই ব্যবহার করে থাকে। 

বিএনপি যখনি ক্ষমতায় আসে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে থাকে। মানুষকে কথা দিলে তা বাস্তবায়ন করে থাকে। বিগতদিনে যে দল ক্ষমতায় ছিল তারা এই এলাকায় কোন উন্নয়ন করে নাই। তিস্তা ভাংগনরোধে তারা কোন প্রকার বাঁধ নির্মান করেনি। ২০০১ সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল এই এলাকাটি ভাংগনরোধে দুটি স্পার বাঁধ নির্মান করে দেওয়া হয়েছিল।যা মানুষ সুখে,দুখে বাস করছে। যদি না করে দিতাম আজকে তিস্তা নদী ভেঙ্গে আদিতমারী পর্যন্ত চলে যেত। কিছুদিন আগে এই এলাকার কষ্ট দুর করতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা সবাই আন্দোলন করেছিলাম। ইনশাআল্লাহ ক্ষমতায় গেলে বাস্তবায়ন করা হবে।

দুলু আরও বলেন, বর্তমানে একটি দল তাদের মার্কা বেহেস্তের টিকেট বলে এলাকায় গোজব ছড়াচ্ছেন মিথ্যা কথা বলে ভোট যাচ্ছে। তারা স্বাধিনতার সময় ছিল স্বাধিনতা বিরোধী,মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আর বিএনপি হল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তাদের সম্পর্কে সজাগ থাকুন। ধানের শীষ মার্কায় ভোট দিলে দেশ ও জনগনের উন্নয়ন হবর। জনসভায় প্রধান অতিথি লালমনিরহাট-২ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুলের হাতে ধানের শীষ মার্কা তুলে দিয়ে তিনি আগামি ১২ ফেব্রুয়ারী ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close