শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
টঙ্গীতে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩১ পিএম
গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির ৪৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ

গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির ৪৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ (টঙ্গী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি গণসংযোগ ও নির্বাচনি প্রচারণা চালিয়েছেন। 
 
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। 

এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে মঞ্জুরুল করিম রনি বলেন, ‘গাজীপুরের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।’ 

তিনি আরও বলেন, ‘গাজীপুর-২ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত। শিল্পনগরী গাজীপুরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে নেতৃত্ব দিতে আমি প্রস্তুত।’

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী    গাজীপুর    বিএনপি    এম. মঞ্জুরুল করিম   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close