রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
ফটিকছড়িবাসী ভোটের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দেবে: সরোয়ার আলমগীর
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে ফটিকছড়িবাসী সকল ষড়যন্ত্রের জবাব দেবে। যারা ইসলামের কথা বলে তারা প্রকৃত ইসলাম মানে না। যদি মানত, তাহলে তাদের ব্যানারে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লেখা থাকত। অথচ তাদের ব্যানারে তা লেখা নেই।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।  

সরোয়ার আলমগীর বলেন, ‘সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে আগামী নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ফটিকছড়িসহ সারা দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।’

এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনি অফিস উদ্বোধনের পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ ছালাউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল আজম, সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুজা উদ্দিন চৌধুরী, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, মো. হোসাইন, আলা উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি    চট্টগ্রাম    বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close