বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      
দেশজুড়ে
মেঘনায় সেনাবাহিনীর চেকপোস্টে ৪২ কেজি গাজা উদ্ধার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৯ পিএম আপডেট: ০৪.০২.২০২৬ ১১:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় মেঘনা সেনাবাহিনীর ক্যাম্পের চেকপোস্টে একটি প্রাইভেটকারসহ ৪২ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের পাড়ারবন্দর এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়।

জানা গেছে, হোমনা থানা এলাকা থেকে পুলিশ গাড়ি ধাওয়া করলে সেটি মেঘনায় প্রবেশ করে এবং পরে সেনাবাহিনীর চেকপোস্ট দেখে দ্রুত ড্রাইভার ও গাঁজার মালিক গাড়ি রেখে পালিয়ে যায়।

পরে চেকপোস্টে গাড়ি তল্লাশি করে ৪২ কেজি গাজা উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত গাজা ও প্রাইভেটকার হোমনা থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

মেঘনা সেনাবাহিনীর ক্যাম্প থেকে এ বিষয়ে জানানো হয়েছে, আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে চেকপোস্ট চালিয়ে যাচ্ছি। এই এলাকায় অন্য এলাকা থেকে মাদক প্রবেশ করে এবং মাদক পরিবহনের গাড়ি চলাচল করে। সেজন্য আমরা নিয়মিত চেকপোস্ট বসিয়েছি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   সেনাবাহিনী   চেকপোস্ট   গাজা উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close