রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
দেশজুড়ে
জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়: শামা ওবায়েদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৮ পিএম আপডেট: ০৪.০২.২০২৬ ১১:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও কারচুপিমুক্ত হয় এবং প্রশাসন ও নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করবে।এবং তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, এতে কোনো সন্দেহ নেই।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত নির্বাচনি প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের জনগণ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। সেই প্রত্যাশা পূরণ হলে বিএনপির বিজয় অনিবার্য।’

তিনি আরো বলেন, ‘ভোটার আইডি কার্ড বা বিকাশ নম্বর চাওয়া সম্পূর্ণ বেআইনি। কেউ এ ধরনের দাবি করলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাবেন। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট চাই এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। ১২ তারিখের ভোট শুধু একটি ভোট নয়, এটি আগামীর বাংলাদেশ, আগামীর সোনাপুর ও সালথার ভবিষ্যৎ নির্ধারণ করবে।’

‘আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি এবং মৃত্যু পর্যন্ত পাশে থাকব।’

সভায় বিএনপি নেতা মজিবুর রহমান সরদারের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান লিটনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো. ছরোয়ার হোসেন, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মো. মাসুম বিল্লাহ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জনগণ   অবাধ   সুষ্ঠু   গ্রহণযোগ্য   নির্বাচন   শামা ওবায়েদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close