রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
জামায়াত আমিরের তোরণ অপসারণ করল প্রশাসন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নির্মিত তোরণ অপসারণ করেছে স্থানীয় প্রশাসন।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে শহরের বিশ্বরোড মোড়ে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি তোরণটি ভেঙে ফেলা হয়।

অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষ থেকে এ ধরনের তোরণ নির্মাণ নিষিদ্ধ। আমরা জানতে পেরে বিশ্বরোড মোড়ে গিয়ে তোরণটি দেখতে পাই। কিন্তু  সেখানে কোনো দায়িত্বশীল ব্যক্তিকে না পেয়ে প্রশাসন নিজ উদ্যোগেই সেটি অপসারণ করে।

জানা গেছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সফরে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করেই তোরণটি নির্মাণ করা হয়েছিল।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ জানান, ডা. শফিকুর রহমানের সফরটি নির্বাচনি জনসভা সংশ্লিষ্ট এবং নির্বাচনেরই অংশ। তাই সফর উপলক্ষে তোরণ নির্মাণ সরাসরি আচরণবিধি লঙ্ঘনের শামিল।

তবে প্রশাসনের এই পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছে জামায়াত। চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমির গোলাম রাব্বানী জানান, আমিরে জামায়াতের কর্মসূচিকে ঘিরে নির্মিত তোরণ এভাবে ভেঙে ফেলা অনাকাঙ্ক্ষিত। দেশের বিভিন্ন স্থানে তিনি সফর করছেন এবং সেখানেও তোরণ নির্মাণ করা হচ্ছে। অন্য জায়গায় যদি এগুলো রাখা যায়, তাহলে আমাদের এখানেও রাখা যেত। অন্তত অপসারণের আগে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  জামায়াত   আমির   তোরণ   প্রশাসন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close