সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
সিলেট ওসমানী বিমানবন্দর
মিলছে না বোর্ডিং পাস
সিলেট ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩০ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

ভিসা, এয়ার টিকিট ও প্রয়োজনীয় সকল কাগজপত্র থাকার পরও বোর্ডিং পাস মিলছে না। এতে যুক্তরাজ্যগামী অনেক যাত্রী ফ্লাই করতে পারছেন না। গতকাল বুধবার পর্যন্ত অন্তত অর্ধশতাধিক যাত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চেক-ইন কাউন্টার থেকে ফিরে গেছেন। একই সমস্যায় ভুগছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনেক যাত্রীও।

ভুক্তভোগীরা বলছেন, বোর্ডিং পাস ইস্যুর সময় এয়ারলাইন্সের কম্পিউটার স্ক্রিনে ‘চেক ইন রেসট্রিকটেড, কনট্রাক্ট ইউকে বর্ডার ফোর্স’ লেখা বার্তা দেখাচ্ছে। এরপর আর বোর্ডিং পাস দেওয়া হচ্ছে না। এতে প্রবাসফেরত যাত্রীরা বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অনেকে পরিবার রেখে দেশে এসে আটকা পড়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা ও ভোগান্তি।
সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের দাবি, এটি বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ সমস্যা নয়। যুক্তরাজ্যের ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিস্টেমজনিত জটিলতার কারণে এমনটি ঘটছে। তবে বিষয়টি সমাধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাজ করছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র জানায়, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের চেক-ইনের সময় গত এক সপ্তাহ ধরে ওই বার্তা দেখা যাচ্ছে। ফলে যাত্রীদের যুক্তরাজ্যগামী ফ্লাইটে উঠতে দেওয়া হচ্ছে না। অথচ যাত্রীরা বলছেন, তাদের ভিসা ও ইমিগ্রেশন স্ট্যাটাস সম্পূর্ণ বৈধ। অনেকের যুক্তরাজ্যের ই-ভিসাও রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, যুক্তরাজ্যের ইমিগ্রেশন ব্যবস্থার ডিজিটালাইজেশন বা ই-ভিসা প্রক্রিয়ায় রূপান্তরের সঙ্গে এই জটিলতার সম্পর্ক থাকতে পারে। যুক্তরাজ্য সরকার ধাপে ধাপে ফিজিক্যাল ভিসা ডকুমেন্ট (যেমন বিআরপি কার্ড) বাতিল করে সম্পূর্ণ ডিজিটাল ই-ভিসা চালু করছে। অনেক প্রবাসী বিআরপি থেকে ই-ভিসায় মাইগ্রেট করলেও নতুন পাসপোর্টের তথ্য ইউকেভিআই অ্যাকাউন্টে আপডেট না করায় যাচাইয়ের সময় সমস্যা দেখা দিতে পারে।

এ ছাড়া এয়ারলাইন্সগুলো ‘ইন্টারঅ্যাকটিভ অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন’ (আইএপিআই) সিস্টেম ব্যবহার করে। সংশ্লিষ্টরা বলছেন, অনেক সময় যাত্রীর স্ট্যাটাস আপডেট থাকলেও সার্ভার বা ডেটা সমন্বয়ের জটিলতায় কাউন্টারে ভুল তথ্য দেখাতে পারে।

সিলেটে বিমান বাংলাদেশের স্টেশন ম্যানেজার শাকিল আহমদ গতকাল বুধবার দুপুরে খোলা কাগজকে বলেন, যুক্তরাজ্য যেতে হলে ৪৮ ঘণ্টা আগে যাত্রীদের ইউকেভিআই (ইউকে ভিসাস অ্যান্ড ইমিগ্রেশন) এর ওয়েবসাইটে পাসপোর্ট আপডেট করতে হয়। অনেক যাত্রী সেটা জানেন না। যাত্রীরা বিমানবন্দরে গিয়ে বোর্ডিং পাস নেওয়ার সময় দেখতে পান তাদের পাসপোর্ট ওয়েবসাইটে দেখাচ্ছে না। এ কারণে তাদের ফেরত যেতে হচ্ছে।

তিনি বলেন, ২৮ জানুয়ারি থেকে এ সমস্যা শুরু হয়েছে। তারা সবাই হিথ্রো বিমানবন্দর যাওয়ার জন্য এসেছিলেন।

এ প্রসঙ্গে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, ‘এটা সিলেট বিমানবন্দর বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব কোনো সমস্যা নয়। বিষয়টি যুক্তরাজ্য কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সমাধান করবে। এ নিয়ে বিমান কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। আপাতত ব্রিটিশ হোম অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সিলেট   ওসমানী বিমানবন্দর   বোর্ডিং পাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close