রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
প্রচারণায় বাধা ও বিশৃঙ্খলার অভিযোগ জাপা প্রার্থী আহসান খানের
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই নির্বাচনি প্রচারণায় পরিকল্পিতভাবে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-২০ (ধামরাই) আসনের জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী আহসান খান। ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা, নির্বাচন বিধি লঙ্ঘন করে নিষিদ্ধ ডিজিটাল ও পচনশীল ব্যানার ব্যবহারসহ নানা অনিয়মের কারণে সুষ্ঠু নির্বাচনি পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে তিনি দাবি করেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি এলাকায় নির্বাচনি ক্যাম্পে আয়োজিত সভায় তিনি এসব অভিযোগ করেন।

সভায় আহসান খান বলেন, “আমার নির্বাচনি প্রতীক লাঙ্গল। এই লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু সেই আগ্রহকে বাধাগ্রস্ত করতে বিভিন্নভাবে ভয়ভীতি ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে।” 

তিনি নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে নির্বাচন বিধিমালা মেনে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে হবে।’

প্রশাসনের প্রতি নির্দিষ্ট দাবি তুলে ধরে আহসান খান জানান, ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার পাশাপাশি ন্যূনতম চারজন করে সেনা সদস্য স্থায়ীভাবে মোতায়েনের অনুরোধ জানিয়েছেন।

“শুধু টহল দিয়ে চলে গেলে হবে না। ভোটের পর বা ভোট চলাকালীন যেকোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।”

আহসান খান আরও অভিযোগ করেন, কিছু প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকরা পরিকল্পিতভাবে ভোটকেন্দ্রে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। 

সাধারণ ভোটারদের ভয় দেখানো, ভোট দেখিয়ে দেওয়ার চাপ সৃষ্টি এবং ব্যালট ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ধামরাইবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাপার প্রার্থী বলেন, নির্বাচিত হলে তিনি ধামরাইয়ের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করতে চান। 

বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তার অগ্রাধিকার হবে বলে জানান তিনি। 

পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতিও দেন আহসান খান।

তিনি সাংবাদিকদের প্রতিও অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা জাতির বিবেক। ভোটকেন্দ্রের অনিয়ম, ভয়ভীতি ও বিশৃঙ্খলার চিত্র যথাযথভাবে তুলে ধরুন, যাতে ঊর্ধ্বতন মহল বিষয়গুলো জানতে পারে এবং ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারে।”

আহসান খান দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি ১২ তারিখ আমি বিজয়ী হব।” 

তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ঢাকা-২০ আসনটি তাকে উপহার দিতে চান।’

ভোটারদের উদ্দেশে আহসান খান বলেন, “১২ তারিখ সারাদিন-আমার মার্কা কী? লাঙ্গল। সবাইকে অনুরোধ, দয়া করে আমাকে একটি করে ভোট দিন, আমার লাঙ্গল প্রতীকে।”

সভায় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রচারণায় বাধা   বিশৃঙ্খলা   জাপা প্রার্থী আহসান খানের  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close