শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কাল পটুয়াখালী আসছেন জামায়াত আমির
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ওই দিন সকাল ১০টায় তিনি পটুয়াখালী-২ (বাউফল) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের পক্ষে বাউফল পাবলিক মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। 

জনসভায় বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি আবু সাদিক কায়েম। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। 

জনসভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রস্তুতি চলছে। প্যান্ডেল সাজানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রতিনিয়ত মিছিলের মাধ্যমে জানান দেয়া হচ্ছে তার আগমনের বার্তা। এছাড়া মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা জোরদার করা হয়েছে।
 
উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের বার্তা তুলে ধরতেই এ জনসভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। জামায়াতের আমিরের আগমনকে কেন্দ্র করে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close