মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শেরপুরে ডাব গাছের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় ডাব গাছের নিচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, ডাব চুরি করার সময় গাছ থেকে পড়ে সজিব প্রামানিক (৩৫) নামে ওই যুবকের মৃত্যু হয়। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে পৌর শহরের উপজেলার উলিপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত সজিব ওই এলাকার ফজলু ওরফে ফজুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সজিব বৃহস্পতিবার ভোরে একই এলাকার আশরাফুল ইসলামের বাড়ির একটি ডাব গাছে চুরির উদ্দেশ্যে ওঠেন। কিন্তু ডাব পাড়ার সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে যান ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এ সময় মরদেহের সঙ্গেই ডাব পাড়ার সরঞ্জাম হাতে থাকতে দেখা যায়।

নিহতের মা (পালক) মাসুদা বেগম জানান, রাত ৩টার দিকে সজিব নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ছিলেন। এরপর ভোরে তারা তার মৃত্যুর খবর পান। 

নিহতের ভাই সোহেল রানা বলেন, ‘সজিব রাত তিনটা পর্যন্ত বাড়িতেই ছিল। সকালে জানতে পারি সে ডাব চুরি করতে গিয়ে মারা গেছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, পেশায় অটোরিকশা চালক সজিব নিয়মিত নেশা করতেন। নেশার টাকা জোগাড় করতেই তিনি মাঝেমধ্যে এ ধরনের চুরির পথ বেছে নিতেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে ও নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close