শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
শিবচরে আ.লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও কর্মসূচি
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৪ পিএম

মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে উপস্থিতির অভিযোগ তুলে তাদের গ্রেপ্তারের দাবিতে শিবচর থানায় ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ‘জুলাই যোদ্ধা’ পরিচয়দানকারী একদল কর্মী।

বুধবার (৪ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শিবচর থানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভকারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশ করেন ও পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর কাছে একটি স্মারকলিপি জমা দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে অনুষ্ঠিত বিএনপি প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরীর উঠান বৈঠকে দীর্ঘদিন পলাতক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন আলোচিত নেতাকর্মী প্রকাশ্যে অংশ নেন এবং প্রার্থীর পক্ষে সমর্থন জানান।

তারা আরও দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকাশ্যে সক্রিয় হওয়া আসন্ন নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন শাহাদাত হোসেন মিশন, তিনি বলেন, শান্তিপূর্ণভাবে স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘বিক্ষোভকারীরা নিজেদের জুলাই আন্দোলনের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন ও নির্দিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।’

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close