রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নবীগঞ্জে নিখোঁজের ১৪ দিন পর ডোবা থেকে শহিদের লাশ উদ্ধার
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৯ পিএম আপডেট: ০৫.০২.২০২৬ ২:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৪ দিন পর শহিদ খান (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার  দিকে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বোয়ালিয়া বিলে একটি ডোবার পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। 

পরে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত শহিদ খান নোয়াগাঁও গ্রামের মৃত আফজল খান ও আলেছা বেগমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি বিকেলে শহিদ খান নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম আহমেদ বলেন, ‘নিখোঁজের পর থেকেই পরিবারের পক্ষ থেকে শহিদকে খোঁজার চেষ্টা চলছিল। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে আজ তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত শহিদ এর কয়েক দিন আগের মৃত্যু হয়েছে।’ 

মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

‘এ ঘটনায় তদন্ত চলছে ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close