শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
ফেনীতে ১১ দলীয় জোটের নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৮ পিএম

ফেনী জেলার সদর উপজেলায় মোটবী ইউনিয়নের ইজ্জতপুরে ১১ দলীয় জোটের নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ভাঙচুরের  ঘটনায় ঈগল প্রতীকের জোট প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জোট প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনি অফিস ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। 

বিবৃতিতে মঞ্জু বলেন, ‘আমার নির্বাচনি অফিসে যে ভাঙচুর চালানো হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। জনগণের ভালোবাসা ও সমর্থনে একটি অফিস শুরু হওয়াতেই যারা আতঙ্কিত হয়ে উঠেছেন, তাদের এই ভাঙচুরই প্রমাণ করে; তারা কতটা দিশেহারা। সন্ত্রাস ও অপরাজনীতির মাধ্যমে জনগণের কণ্ঠ কখনো রুদ্ধ করা যায় না।’

তিনি আরো বলেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি জনগণই শান্তিপূর্ণভাবে তাদের রায় দেবে, আর সেই রায়ে অপরাজনীতির পরাজয় নিশ্চিত হবে।’

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close