সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
৭১ সালে যারা স্বাধীনতার বিরোধীপক্ষ তারাই আজ ষড়যন্ত্রে লিপ্ত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাবেক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘১৯৭১ সালে যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল তারাই আজ আবার সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। জনগণ তা ভোটের মাধ্যমে ১২ তারিখে প্রতিহত করবে ইনশাল্লাহ।’ 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সোনাইমুড়ী পৌরসভার ভানুয়াই ভুইয়া বাড়িতে নির্বাচনি প্রচারণা ও উঠান বৈঠক  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘২২ বছর জামায়াত বিএনপির ছায়াতলে থেকে আন্দোলন করেছে। এখন নাকি তারা বেহেস্তের টিকিট দিবে। তাহলে তো মানুষ নামাজ কালাম রোজা কিছুই দরকার হবে না। জীবিত থাকতে বেহেস্তের টিকিট পেয়ে গেলে আর কি দরকার। মিথ্যা আশ্বাস দিয়ে আর কত জনগণকে ধোকা দিবেন।’
 
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। যেন ভোটাররা বিপুল ভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার গঠন করতে পারলে এবং আমাদের নেতার ৩১ দফা বাস্তবায়ন করব, ইনশাল্লাহ।’ 

সোনাইমুড়ি পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপি সভাপতি লাতু ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোতানের হোসেন মানিক, পৌরসভা বিএনপি সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহাবুব, উপজেলা যুবদলের সভাপতি রনি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম। 

পৌরসভা যুবদলের যুগ্ন আহ্বায়ক সোহেল ভূঁইয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল এর অঙ্গসংগঠনের নেতারা।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  ৭১   স্বাধীনতা   ষড়যন্ত্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close