শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে নির্বাচন বর্জনের হুঁশিয়ারি
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে নোয়াখালীর হাতিয়ায় উপজেলা পরিষদের কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এ সময় দাবি আদায় না হলে আসন্ন নির্বাচন বর্জনের হুঁশিয়ারিও দেন তারা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে হাতিয়া উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মচারীরা জানান, নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সারাদেশে দীর্ঘদিন ধরে ধারাবাহিক আন্দোলন চলছে। 

এরই মধ্যে সরকারের অর্থ উপদেষ্টা গণমাধ্যমে জানান, একটি পে-স্কেল কাঠামো গঠন করা হয়েছে। তবে বর্তমান সময়ে তা বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে বিষয়টি পরবর্তী সরকারের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে। 

এতে ক্ষুব্ধ হয়ে কর্মচারীরা অভিযোগ করেন, সরকার বিষয়টি নিয়ে টালবাহানা করছে। ফলে তারা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
 
মানববন্ধনে বক্তারা জানান, সরকারের ভেতরের একটি মহল এই বিষয়টি নিয়ে চক্রান্ত করছে। প্রজ্ঞাপন নিয়ে আর টালবাহানা চলবে না। প্রজ্ঞাপন বাস্তবায়ন করে তারপর নির্বাচন দিতে হবে। তা না হলে তারা নির্বাচন বর্জন করবেন। 
 
মানববন্ধনে বক্তব্য দেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল ওয়াহাব সুজন, চানন্দি ইউনিয়ন পরিষদের সচিব মোজাম্মেল হোসেন, উপজেলা এলজিইডি অফিস সহকারী ফয়সাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহায়ক মো. বাবলু ও সিপিপি অফিসের অফিস সহায়ক আজাদ উদ্দিনসহ আরো অনেকে।
  
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া    নোয়াখালী    নবম পে-স্কেল    নির্বাচন বর্জন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close