শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শরীয়তপুরে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ৪টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শরীয়তপুর আর্মি ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।

অভিযানে ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার ও রাব্বি মোড়ল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে বুধবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরিয়তপুর সদর আর্মি ক্যাম্প, নড়িয়া উপজেলা আর্মি ক্যাম্প ও ডামুড্যা উপজেলা আর্মি ক্যাম্প হতে যৌথবাহিনী তিনটি পৃথক অভিযান পরিচালনা করে। 

অভিযানে একটি টমাহক শট গান, একটি একনলা বন্দুক, ২টি একে ২২ বোর সেমি অটোমেটিক রাইফেল, ৩টি ম্যাগাজিন, ৭১ রাউন্ড শটগান এমিউনিশন, ৫৭ রাউন্ড রাইফেল এমিউনিশন, ১২ রাউন্ড ৯ মিমি পিজল এমিউনিশন, ৭টি কার্তুজ, ১টি ইলেকট্রিক শক মেশিন, একটি বিদেশি জ্যাগার, ৩টি রামদা, ৩টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতি, ২টি ছুরি, ৩ বোতল বিদেশি মদ এবং মাদক দ্রব্য গ্রহণের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

অবৈধ এসব অস্ত্র ও মাদকের সঙ্গে সম্পৃক্ততার জন্য সদর উপজেলার আংগারিয়া স্বর্ণঘোষ এলাকার সন্ত্রাসী মন্টু তালুকদারের স্ত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। মন্টু তালুকদার বর্তমানে ৭টি মামলায় অভিযুক্ত। 

অন্যদিকে নড়িয়ার ঘটনায় রাব্বি মোড়ল নামে একজনকে গ্রেপ্তার করা হলেও ডামুড্যার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

কেকে/বি 


আরও সংবাদ   বিষয়:  শরীয়তপুর   অভিযান   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close