মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      ভূমিকম্পে কাঁপলো রাজধানী      
দেশজুড়ে
ডাব চুরির দায়ে চোরের তিন লাখ টাকাসহ তিন ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪১ পিএম আপডেট: ০৫.০২.২০২৬ ৫:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ডাব চুরির ঘটনার বিচার করায় আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে মারাত্মক জখম করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে হায়দার মোল্লা নামের বিএনপি কর্মীর বিরুদ্ধে। এঘটনায় ওই বিএনপি কর্মীসহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায়। 

অভিযুক্তরা হলেন, হায়দার মোল্লা (৪০), ও তার দুই পুত্র মো. বিজয় (২২), মো. দুর্জয় (২০) ও তাদের সহযোগী  ০৪। মো. রাজু (২৬)।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানাযায়, হায়দার মোল্লার ছেলে দুর্জয় সহ অজ্ঞাত ১০/১২ জন মিলে রাতে ভুক্তভোগী আবুল কালামের বাড়ির ডাব গাছ থেকে ডাব চুরি করার সময় হাতেনাতে ধরা পরে দুর্জয়। 

দুর্জয়কে পাশের মসজিদে নিয়ে গেলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা চড় থাপ্পড় দিয়ে বিষয়টা সমাধান করেন। সমাধানের কিছু সময় পরে দুর্জয়ের বাবা কথিত বিএনপি কর্মী হায়দার মোল্লা দেশীয় অস্ত্র নিয়ে রাত আনুমানিক পৌনে ২টার দিকে আবুল কালাম আজাদের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও এলোপাথারি কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। 

হায়দার আলীর হাতে থাকা ছুড়ি দিয়ে আবুল কালামের চোখের উপরে কপালে আঘাত করে জখম করে। মারধরের পর ঘরে থাকা সাড়ে তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগীর শাশুড়ি জানায়, ডাব গাছের শব্দ শুনতে পেয়ে মেয়ের জামাই ও পাশের বাড়ির ভাইকে ডেকে আনলে তারা গাছে চুরকে দেখতে পায়। 

পরে ডাব গাছ থেকে নেমে আসলে মসজিদে নিয়ে বিচার করা হয়। এর কিছু সময় পরে একদল লোক এসে আমার মেয়ের জামাইকে মারধর করে। আমি থামাতে গেলে আমাকেও শ্লীলতাহানি করে। হায়দার আর দুর্জয়কে আমি চিনছি বাকি কাউকে চিনি নাই। ওরা যাওয়ার সময় টাকা ও গয়না নিয়া গেছে।

প্রতিবেশী মুজিব আলী জানায়, আপা আমারে ডাক দিলে আমি আইসা দেখি গাছের উপরে চোর। লাঠি দিয়া খোঁচা দেওয়ার পর চোর নামে। তখনও আমি তাকে চিনি না। পরে ধরে মসজিদে নিয়ে গেলে সবাই বলে ওতো হায়দারের ছেলে দুর্জয়। পরে ওইখানে ডাব চুরির বিষয়টা সমাধান হয়। 

বাবর আলী শিকদার জানান, মসজিদে আমি সহ কয়েকজন ছিলাম। দুর্জয়কে নিয়া গেলে ও দোষ স্বীকার করে আমি একটা চড় দিয়া বলি যাও বাড়ি জীবনে আর এমন করবা না। বিষয়টা মীমাংসা হয়েছে মনে করে আমি স্বাভাবিক ছিলাম। কতক্ষণ পর হায়দারসহ কয়েকজন লোক আইসা আমাকে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে।

ভুক্তভোগী আবুল কালাম আজাদ বলেন, হায়দারের ছেলেকে গাছ থেকে নামিয়ে হাতে নাতে ধরে মসজিদে নিয়ে যাই। ওখানে এলাকার মুরুব্বিরা মীমাংসা দেয়। পরে হায়দার এসে আমাকে মারধর করে আমার বিদেশ যাওয়ার টাকা ও আমার স্ত্রীর বিদেশ থেকে পাঠানো স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। 

তিনি আরও বলেন, হায়দার মোল্লা এলাকায় বিএনপি নেতা হিসেবে নিজেকে পরিচয় দেয় এবং ত্রাস সৃষ্টি করে চলছে। 

এঘটনা সম্পর্কে জানতে হায়দার মোল্লার বাড়ি গেলে তাকে পাওয়া যায়নি এবং তার বাড়ি থেকে তার মুঠোফোন নাম্বার চাইলে সেটিও দেয়নি তার পরিবার।

এব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলমান রয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close