সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
রাজনীতি
নীলফামারীসহ উত্তরবঙ্গের তিন জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০০ পিএম

নির্বাচনি প্রচারণার অংশ হিসাবে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরবঙ্গের দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনি সফরে সড়কপথে নয়, হেলিকপ্টারযোগে উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান। সফরের তারিখ ৭ ফেব্রুয়ারি নির্ধারিত হলেও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। নিরাপত্তাব্যবস্থা, আবহাওয়া পরিস্থিতি এবং সফরসূচি নির্ধারণকারী সংশ্লিষ্টদের সিদ্ধান্তের ওপর সময়সূচি নির্ভর করবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

এ সফরে এসব জেলায় বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।

এর মধ্যে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের।

সফরকালে তারেক রহমান তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   উত্তরবঙ্গ   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close