শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
শর্ত না মানলে কলেজের অধিভুক্তি বাতিল করা হবে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম আপডেট: ০৫.০২.২০২৬ ১১:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, ‘যেসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি শর্ত মানবে না, সেগুলোর অধিভুক্তি বাতিল করা হবে। এক্ষেত্রে কোন আপত্তি গ্রহণ করা হবে না।’
 
বুধবার (৫ ফেব্রুয়ারি) হবিগঞ্জ সার্কিট হাউসে জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক এবং পরিচালনা পরিষদের সভাপতি ও সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
 
এছাড়া মঙ্গল ও বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হবিগঞ্জ জেলার বাহুবল, নবীগঞ্জ এবং বানিয়াচং উপজেলার ৮টি কলেজ পরিদর্শন করেন এবং কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
 
প্রফেসর আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যত বা চাকরিদাতা প্রতিষ্ঠান ও শিল্প কারখানার চাহিদা বিবেচনায় না নিয়ে শিক্ষকরা শুধু তাদের পছন্দের বিষয় অধিভুক্তির চেষ্টা করেন। যা মোটেও কাম্য নয়।
 
তিনি বলেন, চর্তুথ শিল্প বিপ্লবের চাহিদা পূরণে বিবিএ ও সিএসই সহ বিভিন্ন প্রফেশনাল বিষয়ে জনবলের সংকট তৈরি হয়েছে। কিন্তু সে সব বিষয়ে অধিভুক্তির দাবি কম। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়ে নতুন নতুন বিষয় অধিভুক্তির আবেদন করার আহ্বান জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর।
 
অনেক কলেজে নিয়মিত পরিচালনা পরিষদের সভা হয় না জেনে ক্ষোভ প্রকাশ করেন প্রফেসর আমানুল্লাহ। তিনি বলেন, এতে শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা জানা যায় না। ফলে সমাধানও হয় না। যা দিনে দিনে প্রকট আকার ধারণ করে। এছাড়া নিয়মিত সভা না হলে শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বাড়ানোর কোন পদক্ষেপ গ্রহণ করা যায় না। ফলে তারা বঞ্চিত হন। যা তাদের হতাশা বাড়ায়।
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, উচ্চ শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি কলেজের উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত যে কোন উদ্যোগ বাস্তবায়নে পাশে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়।  

কেকে/এমএফ 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close