সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
ধানের শীষের প্রচারণায় বার্থী ইউনিয়নে উঠান বৈঠক
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে নির্বাচনি প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক করেছেন বার্থী ইউনিয়নের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) বিকালে বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বাউগাতী প্যাদাবাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে গৌরনদী উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক, টরকী বন্দর ঐতিহ্যবাহী বণিক সমিতির সভাপতি ও বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা শরীফ শাহবুব হাসান।

তিনি বলেন, ‘ধানের শীষ মার্কা বিজয়ী হলে বার্থী ইউনিয়নে চাঁদাবাজির কোনো সুযোগ থাকবে না। কেউ চাঁদার জন্য চাপ সৃষ্টি করলে তাকে জানাতে বলেন এবং সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।’ 

তিনি আরও বলেন, গরিব ও অসহায় মানুষের বিপদে-আপদে পাশে থাকা বিএনপির দায়িত্ব।

তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন জানিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন গৌরনদী বিএনপি কমিটির সদস্য সৈয়দ শহিদুল ইসলাম সাদি, বরিশাল উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ইমরান খান, বার্থী ইউনিয়ন শ্রমিক দলের প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক অহিদুল খন্দকার, বার্থী ইউনিয়ন বিএনপির নেতা বাসার আকন ও দিদার শরীফ, যুবদল নেতা মোহাম্মদ সরদার ও মিঠু খান, বার্থী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শাহাদাত খান, প্রস্তাবিত স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলামিন ঘরামী, বার্থী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি খালেক তালুকদার আদু, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি তাসলিমা আক্তার এবং গৌরনদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তানিয়া আক্তার।

উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close