সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
তাড়াশে পুকুর খননের দায়ে দুই লাখ টাকা জরিমানা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‎সিরাজগঞ্জের তাড়াশে সরকারি বিধিনিষেধ অমান্য করে পুকুর খননের দায়ে অভিযান চালিয়ে কামরুল ইসলাম নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত ।

বুধবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তাড়াশ পৌর এলাকার কাউরাইল মাঠে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এজেডএম নাহিদ হোসেন। 

এ সময় অভিযানে অবৈধভাবে পুকুর খননের দায়ে পাবনা জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মো. কামরুল ইসলামকে আটক করা হয়। 

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী অবৈধভাবে পুকুর খননের অপরাধে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আর কখনো অবৈধ পুকুর খননের কাজে মালিককে এক্সেভেটর ভাড়া দেবেন না এ মর্মে মুচলেকা নেয়া হয়।

তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এজেডএম নাহিদ হোসেন জানান, কৃষি জমিতে আইন অমান্য করে পুকুর খনন করলে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

তিনি আরো বলেন, ‘অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close