শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
ভোলায় জামায়াত আমিরের বিরুদ্ধে কর্মজীবী নারীদের ঝাড়ু মিছিল
ভোলা (বোরহানউদ্দিন) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন পৌর শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন কর্মজীবী সর্বস্তরের নারীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় পৌরসভার পশ্চিম বাজার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নারীরা অভিযোগ করেন, ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে কর্মজীবী নারীদের নিয়ে দেওয়া একটি স্ট্যাটাস আপত্তিকর ও অবমাননাকর। এ সময় তারা ওই স্ট্যাটাস প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close