সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
রাজনীতি
ফরিদপুরে আগামীকাল জামায়াত আমিরের দুই নির্বাচনি জনসভা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ পিএম আপডেট: ০৫.০২.২০২৬ ৮:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ফরিদপুরে জামায়াতের আয়োজনে দুটি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদ সংলগ্ন জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ। 
   
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বিকালে ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) বোয়ালমারী স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াত আমির। একই দিন রাতে ফরিদপুর-৩ (সদর) আসনের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত আরেকটি নির্বাচনি জনসভায়ও তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
   
নির্বাচনি সভার প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘ফরিদপুরের দুটি সংসদীয় আসনে জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও ১১ দলীয় জোটের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ’

জেলা জামায়াত সূত্রে জানা গেছে, নড়াইলের নির্বাচনি জনসভা শেষে জামায়াত আমির প্রথমে বিকেলে ফরিদপুরের বোয়ালমারী জনসভায় অংশ নেবেন। এরপর রাত ৮টার দিকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখবেন।
  
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি জেনারেল আব্দুল ওহাব বলেন, ‘জনসভা উপলক্ষে নিজস্ব স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সতর্ক অবস্থানে থাকবে।’
  
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির মো. বদরউদ্দিন বলেন, ‘জামায়াত আমির শফিকুর রহমানের ফরিদপুর সফর ঘিরে এ অঞ্চলের মানুষের নানা প্রত্যাশা রয়েছে। ফরিদপুরকে বিভাগ ঘোষণা, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, ক্যান্টনমেন্ট নির্মাণ এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিকায়নের দাবি দীর্ঘদিনের। জনসভা থেকে এসব দাবি আমিরে জামায়াতের কাছে তুলে ধরা হবে।’ 

তিনি আরো বলেন, ‘জনগণের ভোটে জামায়াত-১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে ফরিদপুরসহ এ অঞ্চলের মানুষের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে আন্তরিক উদ্যোগ নেওয়া হবে।’
 
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ফরিদপুর-৩ (সদর) আসনের জামায়াত জোট মনোনীত প্রার্থী আবদুত তাওয়াব ও নির্বাচনি সভার প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
 
উল্লেখ্য, ফরিদপুর-১ আসনে ১১ দলীয় জোটের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মো. ইলিয়াস মোল্লা এবং ফরিদপুর-৩ (সদর) আসনের জামায়াত জোট মনোনীত প্রার্থী আবদুত তাওয়াব। 
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর    বাংলাদেশ জামায়াতে ইসলামী    শফিকুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close