শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
প্রার্থী হিসেবে প্রকৌশলী তুহিন একজন ব্র্যান্ড : প্রকৌশলী আহসান হাবীব
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী উন্নয়ন মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেছেন, আমরা মানি লোকের মান রাখতে চাই। প্রার্থী অনেক আসবে-যাবে, কিন্তু ব্র্যান্ড প্রার্থী হয়তো আমরা সব সময় পাবো না। যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, তাহলে ক্ষতিটা কিন্তু আমাদেরই হবে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের শাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্বাচনি সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেন, আমার-আপনার সবার জন্য তুহিন ভাইকে প্রয়োজন, কারণ তার দ্বারা উন্নয়ন সম্ভব। ক্ষমতায় কারা আসছে, এটা স্পষ্ট। এখন আমরা যদি তুহিন ভাইকে এমপি বানাতে না পারি, তাহলে আমরা পিছিয়ে পড়বো।

প্রসঙ্গ টেনে প্রকৌশলী লেলিন বলেন, তারেক রহমানের আপন খালাতো ভাই তুহিন। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানই দেশের প্রধানমন্ত্রী হবেন। তাহলে আর কোনো বাকি থাকে না তুহিনের উন্নয়ন বাস্তবায়নের ক্ষেত্রে। এজন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

নির্বাচনি সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুহুল আমিন, আবু সালেহ সোহেল রানা, লুৎফুল আলম চৌধুরী শুভ, ওয়ালিউল্লাহসহ বিভিন্ন নেতাকর্মীরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  প্রকৌশলী তুহিন   নীলফামারী-২ আসন   প্রকৌশলী আহসান হাবীব   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close