মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মৌলভীবাজার-৩ আসনে ১১ দলীয় জোট প্রার্থীর গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৯ পিএম আপডেট: ০৫.০২.২০২৬ ১১:১৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজার-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আহমদ বিলালের নেতৃত্বে ও দেয়াল ঘড়ি প্রতীকের পক্ষে নির্বাচনি পদযাত্রা ও গণভোটে হ্যাঁ-এর পক্ষে গণসংযোগ কর্মসূচি ও বিশাল পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে গণসংযোগ কর্মসূচি ও দেয়াল ঘড়ি প্রতীকের পদযাত্রা শুরু হয়ে চৌমুহনা, এম সাইফুর রহমান সড়ক, কুসুমবাগ, সিলেট সড়ক, শ্রীমঙ্গল সড়ক প্রদক্ষিণ করে শাহ মোস্তফা সড়কে অবস্থিত খেলাফত মজলিসের জেলা কার্যালয়ের সামনে গিয়ে পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়। 

এ সময় ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আহমদ বিলাল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট অনুষ্ঠিত হবে। যদি ‘হ্যাঁ’ জয়যুক্ত হয় তাহলে দেশে আর স্বৈরাচার ফিরে আসবে না। 

তিনি সবাইকে গণভোটের পক্ষ্যে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানান। 

কর্মসূচিতে অংশগ্রহণ করে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামছুজ্জামান চৌধুরী, জেলা খেলাফত মজলিস সভাপতি শায়খুল হাদিস মাওলানা ফখরুল ইসলাম, শহর খেলাফত মজলিস সভাপতি মাওলানা কাজী হারুনুর রশিদ, জেলা খেলাফত মজলিস সহ-সভাপতি মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাইফুর রহমানসহ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস ও শ্রমিক মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মাওলানা আহমদ বিলাল আরও বলেন, আমাকে জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আশাবাদী, যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমরা বিজয় আমাদের নিশ্চিত। 

তিনি বলেন, আমি নির্বাচিত হলে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ স্থাপন, শমসেরনগর বিমানবন্দর চালু, মনু নদীর সংস্কার এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে মৌলভীবাজার হয়ে শেরপুর সড়ক চারলেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া মৌলভীবাজার থেকে কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়ক এবং মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক চারলেনে রূপান্তর, গ্রামীণ রাস্তাঘাট পাকাকরণ এবং সার্বিক যাতায়াত সুবিধা বৃদ্ধিকে অগ্রধিকার দেওয়া হবে। 

কর্মসূচিতে খেলাফত মজলিস, ছাত্র মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিসের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close