রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবুর ইশতেহার ঘোষণা
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে পাংশা উপজেলার নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাসিরুল হক সাবুর পক্ষে ইশতেহার ঘোষণা করেন তার ভাই এ আর মাহমুদুল হক রোজেন।

ইশতেহারে যে অঙ্গীকারগুলো তুলে ধরা হয়, সেগুলো হলো—
১. শিক্ষা ও তরুণদের জন্য অঙ্গীকার, ২. নারীদের জন্য অঙ্গীকার, ৩. বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য অঙ্গীকার, ৪. পেশাজীবী ও শ্রমিকদের জন্য অঙ্গীকার, ৫. শিশুদের জন্য অঙ্গীকার, ৬. কৃষকদের জন্য অঙ্গীকার, ৭. ব্যবসায়ীদের জন্য অঙ্গীকার, ৮. অমুসলিমদের জন্য অঙ্গীকার, ৯. সার্বজনীন অঙ্গীকার।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট এ বি এম নজিমুদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, বিএনপি প্রার্থী হারুন অর রশিদের সমর্থকেরা তাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন এবং বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন। তিনি এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু, পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ আলী রেজা, মাহমুদুল হক রোজেন, পাংশা সরকারি কলেজের প্রভাষক জাকিরুল হক লাভিং, প্রধান নির্বাচনি এজেন্ট নজিমুদ্দিন ওহাব, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদ, নাসিরুল হক সাবুর মেয়ে ফারজানা হক অনি, বিএনপি নেতা আব্দুল বারী মন্ডলসহ আরও অনেকে।

পরে পাংশা উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে এক বিশাল মিছিল পাংশা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close