শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
মা বোনের ইজ্জত লুণ্ঠনকারীরা প্রতাপ দেখাচ্ছে : আমান উল্লাহ আমান
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, দেশে ও গণতন্ত্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। একাত্তরের ঘাতক ও মা বোনের ইজ্জত লুণ্ঠনকারীরা আবারও প্রতাপ দেখাচ্ছে কিন্তু জনগণ কখনোই তাদের গ্রহণ করবে না।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকালে ঢাকা-৭ আসনের ধানের শীষের প্রার্থী হামিদুর রহমানের সমর্থনে কামরাঙ্গীরচর থানা বিএনপির ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, একাত্তরে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। নব্বইয়ের গণঅভ্যুত্থানে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। আর চব্বিশ সালে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সেই বাংলাদেশ কখনোই রাজাকারদের হাতে তুলে দেওয়া যাবে না।

তিনি বলেন, বাংলাদেশ যাদের হাতে নিরাপদ, জনগণ আগামী নির্বাচনে তাদেরকেই বিজয়ী করবে।

এসময় তিনি ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থী হামিদুর রহমানের জন্য ভোট প্রার্থনা করেন এবং তাকে জনতার কাছে পরিচয় করিয়ে দেন।

কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাঈমের সভাপতিত্বে এবং থানা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদ উল্লাহ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসিমা আক্তার কল্পনা, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির চেয়ারম্যান ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close