শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
সেলুন থেকে টেনে নিয়ে যুবককে গুলি করে হত্যা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৭ এএম
রাকিব হোসেন

রাকিব হোসেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। রাকিব লবণচরা থানার আশি‌বিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন মধ্যম হরিণটানা থানার শিশু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রাকিব একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত। তার বিরু‌দ্ধে মাদকসহ তিন‌টি মামলার তথ্য পাওয়া গে‌ছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ১০টার দিকে ঘটনাস্থলের পা‌শের একটি সেলুনে বসে ছিল রাকিব। হঠাৎ দুই যুবক সেলুন থে‌কে রাকিবকে টে‌নে বের ক‌রে রাস্তায় নিয়ে যায়। তারা রাকিবের মাথায় পর পর দুইটি গু‌লি ক‌রে। রাকিব মাটিতে লুটিয়ে পড়লে ওই দুই যুবক হেঁটে রাস্তা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য ও মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাকিবকে গুলি করা হয়। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, রাকিব একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত। তার বিরু‌দ্ধে মাদকসহ তিন‌টি মামলার তথ্য পাওয়া গে‌ছে। হামলাকারীদের কয়েকজনের নাম পাওয়া গেছে। খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হবে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  সেলুন   যুবক   গুলি করে হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close