রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
জাতীয়
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধর, গ্রেপ্তার পাঁচ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর হাতিরঝিলে গাড়িতে ‘ঘষা’ লাগাকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক অতিরিক্ত উপ-কমিশনারকে (এডিসি) মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাতিরঝিল থানার মামলায় পাঁটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ ব্যাপারটি নিশ্চিত করেছেন।

গেল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার সময় রাত পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর মাহফুজ্জামান সরকারকে মারধরের ঘটনা ঘটে।

ব্যাপারটি নিশ্চিত করে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।’

গ্রেপ্তারতাররা হলেন মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন। তারা সবাই ব্যবসায়ী বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সৈয়দ মোহাম্মদ ফরহাদ বলেন, ‘দায়িত্ব পালন শেষে প্রাইভেটকারে করে আফতাবনগরের বাসায় যাচ্ছিলেন মাহফুজ্জামান সরকার। এ সময় তার এক বন্ধু সাথে ছিলেন। হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজ পার হওয়ার সময় পাশাপাশি চলা আরেকটি গাড়ির সাথে তার গাড়িটির ঘষা লাগে। তখন ওই গাড়ির লোকজন মাহফুজ্জামানের গাড়ির গতিরোধ করে এবং বাকবিতণ্ড হয়। পরে ১০-১২ জন এসে তার ওপর অতর্কিত হামলা করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

হামলাকারীদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনার সময় তারা মধ্যপ ছিলেন বলে শুনেছি। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।’

জানা গেছে, মারধরে আহত মাহফুজ্জামান সরকার ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত। তার শরীরে ১৭টি সেলাই লেগেছে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাতিরঝিল   পুলিশের এডিসি   মারধর   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close