সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
কাপাসিয়ায় জামায়াত-বিএনপি সংঘর্ষ-ধাওয়া পাল্টা ধাওয়া, আহত পাঁচ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনি মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ঘাগটিয়া ইউনিয়ন জামায়াতের কর্মী জাহিদ ভুঁইয়া ও লতিফ ভুঁইয়াসহ তিনজন আহত হয়েছে। আহত বিএনপির দুইজনের নাম পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি মিছিল সালদৈ বাজার এলাকায় বিএনপির কার্যালয়ের সংলগ্ন এলাকায় পৌঁছে বক্তব্য দেওয়ার সময় ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াতের প্রার্থী সালাহউদ্দিন বলেন, ‘পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে নেতাকর্মীরা বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের ওপর হামলা চালিয়ে তিনজনকে আহত করা হয়।’

তিনি জানান, জামায়াতের কেন্দ্রীয় মজলিস সদস্য শেফাউল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে নেতাকর্মীদের সেখান থেকে সরে আসতে বলা হয়।

সালাহউদ্দিন আরও বলেন, ‘নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে আমরা বদ্ধপরিকর এবং সহিংসতার ঘটনায় তিনজন আহত হয়েছেন। আমাদের অফিস ভাংচুর করা হয়েছে। জড়িতদের বিচারের আওতায় আনা হবে।’

অন্যদিকে, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও দলটির প্রার্থী শাহ রিয়াজুল হান্নান অভিযোগ করে বলেন, ‘জামায়াতের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে এবং আমাদের দুইজন কর্মীকে পিটিয়ে আহত করেছে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ‘কাপাসিয়া জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   জামায়াত-বিএনপি সংঘর্ষ   -ধাওয়া পাল্টা ধাওয়া   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close