সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জের জনগণ ব্যালটে জবাব দিবে : শাহিন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভয়ভীতি আর টাকার প্রলোভন দেখিয়ে লাভ নেই, জনগণ ব্যালটে তার জবাব দিবে- ঈশ্বরগঞ্জ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহ্ নুরুল কবির শাহিন এসব কথা বলেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঈশ্বরগঞ্জ অডিটোরিয়ামে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঈশ্বরগঞ্জ শাখার আয়োজনে একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে উলামায়ে কেরামগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহ্ নুরুল কবির শাহিন এসব কথা বলেন। 

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহ্ নুরুল কবির শাহিন বলেছেন, ‘একটি দলের লোকজন হাতপাখার নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে এবং তাদের ওপর হামলা চালাচ্ছে। আমাদের কর্মীর মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। কিন্তু কেন? তাদের এতো ভয় কিসের! তাদের ভয় হচ্ছে হাতপাখার গণজোয়ার দেখে। আমাদের চুপ থাকলে চলবে না, প্রতিবাদ করতে হবে। এখন থেকে আমরা প্রতিদিন চার ঘণ্টা ঘুমাবো, জনগণের দ্বারে দ্বারে যাবো। ১২ তারিখের পর ঘুমের ঘাটতি পুষিয়ে নিবো।’

হাতপাখা প্রতীক মনোনীত প্রার্থী শাহিন আরও বলেন, ‘জনগণ এখন আর মার্কা দেখে ভোট দেয় না, ভোট দেয় ব্যক্তি দেখে। দুর্নীতি পরায়ণ লোককে জনগণ ভোট দিবে না। তাই মানুষকে ভয়ভীতি আর টাকার প্রলোভন দেখিয়ে লাভ নেই। আগামী ১২ তারিখ ব্যক্তিকে বিবেচনা করেই জনগণ ব্যালটে তার জবাব দিবে। 

নেতাকর্মীদের উদ্দেশ্যে শাহিন বলেন, ‘আপনাদের কাজ হচ্ছে ১২ তারিখ ভোটকেন্দ্রে শক্ত অবস্থান তৈরী করা। জনগণের আমানতকে রক্ষা করা, যাতে কোন অপশক্তি জনগণের আমানতকে ছিনিয়ে নিতে না পারে। ভোটকেন্দ্রে কেউ অনৈতিক কাজ করার চেষ্টা করলে বাজপাখির মতো থাবা দিয়ে ধরে তাদের প্রতিহত করবেন।’ 

ঈশ্বরগঞ্জবাসীর উদ্দেশ্যে শাহিন বলেন, ‘প্রিয় ঈশ্বরগঞ্জবাসী আপনারা  নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। কারও হুমকিতে ভয় পাবেন না। আমি নির্বাচিত হলে সকল চাঁদাবাজ, ক্যাসিনোচক্র ও দুর্নীতিবাজদের নির্মুল করে একটি সুখী, সমৃদ্ধি ও আলোকিত ঈশ্বরগঞ্জ গড়ে তুলবো।’

আলোচনা সভায় জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঈশ্বরগঞ্জ শাখার সভাপতি মুফতি খায়রুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের (সিলেট) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুদ্দীন খান তানভীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কেকে/বি 


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   ব্যালট   জবাব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close