শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রূপগঞ্জে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ ও মিছিল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকালে রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ শেষে ডেমরা কালীগঞ্জ সড়কে মিছিল করা হয়। 

মিছিলে নেতৃত্ব দেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মশিউর রহমান টিপু। 

গণসংযোগে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন জাসাস নেতা জামান মিয়া, ইউনিয়ন যুবদল নেতা খোকন মিশরী, নাজমুল হোসেন, নাসিম মিয়া, আনিসুর রহমান, রাজিব মিয়া প্রমুখ। 

মিছিলকালীন বক্তারা বলেন, নারায়ণগঞ্জ-১ তথা রূপগঞ্জকে আধুনিক ও মডেল রূপগঞ্জ গড়তে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর বিকল্প কেহ নাই। ১২ তারিখে এখানকার ভোটাররা দিপু ভুঁইয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে অপেক্ষায় আছে। প্রচার প্রচারণায় গণজোয়ার তৈরী হয়েছে। আমরা বিজয় অর্জন করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

কেকে/বি  



আরও সংবাদ   বিষয়:  রূপগঞ্জ   বিএনপি   গণসংযোগ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close