শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
টেকনাফে নির্বাচনি প্রচারণায় হঠাৎ দুর্বৃত্তদের গুলি, শিশুসহ আহত পাঁচ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী তিন রাস্তা মুখ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজন বাংলাদেশি ও দুইজন রোহিঙ্গা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/০৪ (পুরাতন ব্লক-ডি/০৬) এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলে আলীখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক এ/৪’-এর নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬) এবং নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)। আহত বাংলাদেশিরা হলেন হ্নীলা আলীখালী এলাকার ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮) ও নুর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলিতে পাঁচজন আহত হয়েছেন। কারা গুলি করেছে, তা তদন্ত শেষে জানা যাবে।’

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ধানের শীষের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে একটি ডাম্পার গাড়িতে প্রচারণা চলছিল। এ সময় সেখানে লোকজন জড়ো হলে হঠাৎ একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালায়। এতে দুই রোহিঙ্গা ও তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হন।

আলীখালী এলাকার বাসিন্দা মো. আব্দুল হামিদ বলেন,‘ প্রচারণার ডাম্পার গাড়িতে গান-বাজনা চলার সময় আশপাশে মানুষ জড়ো হয়। এরপর হঠাৎ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এতে এক শিশুসহ পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে আলীখালী আইআরসি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।’

এ বিষয়ে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ‘বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের একটি প্রচারণা ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় উৎসুক জনতা জড়ো হয়। সে সময় দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালায়। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। কারা এ ঘটনায় জড়িত, তা এখনও জানা যায়নি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টেকনাফ   নির্বাচনি প্রচারণা   দুর্বৃত্তদের গুলি   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close