শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
রাজনীতি
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনি জনসভা বাতিল বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৪ পিএম আপডেট: ০৬.০২.২০২৬ ৩:২৫ পিএম
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী

আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় ঢাকার নির্বাচনি জনসভা বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে ৮ ও ৯ তারিখ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনি বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা দক্ষিণ সিটির নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে ও কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারা ছাত্রদলে যোগ দেন।

এ বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদানে অনুপ্রাণিত হয়েই তরুণ এসব নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে।’ 

এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘দ্রুতই ছাত্রদলের নতুন নেতৃত্ব আসবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ৮ ফেব্রুয়ারি   ঢাকার নির্বাচনি জনসভা   বাতিল   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close