রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে ইনকিলাব মঞ্চ, যমুনার সামনেও অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রয়াত ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকার শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করছে ইনকিলাব মঞ্চ। অন্যদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেও দ্বিতীয় দিনের মত চলছে অবস্থান কর্মসূচি। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সংগঠনের নেতাকর্মী ও হাদির পরিবারের সদস্যরা।  

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, যমুনার সামনে উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়েও পুলিশ ব্যারিকেড দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। 

যমুনার সামনে রয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে ১০-১২ জন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রায় ৭০-৮০ জন আন্দোলনকারী অবস্থান করছেন।  

এদিকে, নবম পে-স্কেল ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরে অবস্থান ঘিরে সকাল থেকে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দুপুর একটার দিকে তাদের যমুনার সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ। 

এর পূর্বে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ওসমান হাদি হত্যার বিচার চেয়ে তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ছেলে ফিরনাস বিন ওসমানকে নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইন্টারকন্টিনেন্টাল   ইনকিলাব মঞ্চ   যমুনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close