রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নবীনগরে বিএনপির ৮ নেতাকে বহিষ্কার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দলীয় সিদ্ধান্ত অমান্য ও ধানের শীষ প্রতীকের বিরুদ্ধাচারণের অভিযোগে এবার নবীনগর উপজেলা বিএনপির ৮ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ জারি করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় এ বহিষ্কার কার্যকর করা হয়েছে।

বিএনপির বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, হযরত আলী ও সদস্য আবু ছায়েদ, সাবেক জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপি সহ-সভাপতি একেএম হাবিবুর রহমান খায়ের, নবীনগর উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মাইনউদ্দিন মাইনু, নবীনগর উপজেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক ইকবাল মোল্লা, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও নবীনগর পৌর বিএনপি সাবেক সহ-সভাপতি মোবারক ভূঁইয়াকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  নবীনগর   বিএনপি   বহিষ্কার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close