মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বিএনপির নীতি ‘সবার আগে বাংলাদেশ’
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির নীতি হচ্ছে একটাই সেটি হলো দেশের স্বার্থ সবকিছুর উর্ধ্বে থাকবে। তাই আমরা বলছি সবার আগে বাংলাদেশ।  

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনি এলাকা চকরিয়া উপজেলার ডুলহাজারায় স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি পথসভায় এসব কথা বলেন। 

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ, আগামীর সরকার হবে ইনশাআল্লাহ বিএনপির সরকার। আগামীর সরকার হবে উন্নয়নের সরকার।’  

তিনি আরও বলেন, ‘আগামীর সরকার এদেশের সুশাসন, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র  প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদার ভিত্তিতে একটি সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। যেটার স্বপ্ন দেখেছিলেন মুক্তিযোদ্ধারা এবং যেটা ছিলো আমাদের গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা।’ 

তিনি সেই বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দেয়ারও আহ্বান জানান।  

এর আগে চকরিয়া মালুমঘাট চা-বাগান খ্রিস্টান সম্প্রদায় সমাজের আয়োজনে নির্বাচনি পথসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এদেশে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান কিংবা জাত ভেদে কোনো বিভাজন হবে না। সবার পরিচয় হবে বাংলাদেশী। আমরা ধর্মের ভিত্তিতে কোন বিভাজনে বিশ্বাস করি না এবং করব না। বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশী নাগরিকের যে পরিচয়, সাংবিধানিকভাবে আমরা বাংলাদেশী- পাসপোর্টেও তাই লিখা আছে।’ 

ডুলাহাজারা ইউনিয়ন বিএনপি সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনি সভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপি সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অধ্যক্ষ এসএম মনজুর, অধ্যাপক ছাবের আহমদ, অধ্যাপক কুতুবউদ্দিন, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, নাজেম উদ্দিন, নুরুল আজিম। 

এছাড়া মালুমঘাট এলাকায় চা-বাগান ব্যাপ্টিষ্ট চার্চ মাঠে চার্চের পালক থিউপিল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন যোসেফ অমূল্য রায়, মিন্টু দাশ, কাজল মল্লিক, বিএনপি নেতা মাস্টার আনোয়ার হোছাইন, অধ্যক্ষ এএম ফরিদুল আলম চৌধুরী, গিয়াস উদ্দিন, সাংবাদিক এমআর মাহবুব প্রমুখ।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নীতি   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close