মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ      হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      
দেশজুড়ে
পঞ্চগড়ে ছাত্রনেতা থেকে সংসদ প্রার্থী ফরহাদ হোসেন
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ জনগণের দ্বারে দ্বারে ঘুরে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন এবং উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন। ‘ধানের শীষ’ মার্কায় তার নির্বাচনি প্রচারণায় তিনি স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদানের অঙ্গীকার করেছেন।

শিক্ষা ও রাজনৈতিক পথচলা

১৯৬৬ সালে বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রামে জন্মগ্রহণ করেন ফরহাদ হোসেন আজাদ। পাঁচপীর প্রাথমিক বিদ্যালয় থেকে তার শিক্ষাজীবন শুরু হয়। এরপর তিনি রাজশাহী সরকারি কলেজে অধ্যয়ন করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। রাজশাহী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য হিসেবে তার ছাত্র রাজনীতির হাতেখড়ি। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় সংসদের সদস্য এবং ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তার রাজনৈতিক যাত্রায় তিনি ধাপে ধাপে যুবদল ও বিএনপির কেন্দ্রীয় সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

ক্রীড়াঙ্গনে অবদান

রাজনীতির পাশাপাশি ফরহাদ হোসেন আজাদ ক্রীড়া উন্নয়নেও সক্রিয় ভূমিকা রাখেন। তিনি পঞ্চগড় জেলা ফুটবল ফেডারেশনের আহ্বায়ক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনি অঙ্গীকার: ‘কৃষি ও কর্মসংস্থানে সমৃদ্ধ অঞ্চল’

নিজের নির্বাচনি অঙ্গীকারে ফরহাদ হোসেন আজাদ বলেন, “আমি বোদা-দেবীগঞ্জকে কৃষি ও কর্মসংস্থানে সমৃদ্ধ, শিক্ষা ও প্রযুক্তিতে অগ্রসর, সীমান্তবান্ধব আধুনিক অঞ্চল হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।” তার ঘোষণা অনুযায়ী, বিএনপি সরকার গঠন করলে প্রথম ছয় মাসের মধ্যেই এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতিটি কৃষককে ফার্মার্স কার্ড এবং নারী স্বাবলম্বীকরণের জন্য পরিবারের কর্তার নামে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

সর্বধর্মীয় সম্প্রীতির বার্তা

নির্বাচনি প্রচারণায় ফরহাদ হোসেন আজাদ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালনের সুযোগ নিশ্চিত করার অঙ্গীকার করেন। একই সঙ্গে সীমান্ত অঞ্চলের উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়ার মানোন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

২০১৮ সালের সংসদ নির্বাচনে মাত্র দুই ঘণ্টার ভোটে তিনি ১ লাখ ২৭ হাজার ভোট পেয়েছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ‘ধানের শীষ’ মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, “আপনাদের পবিত্র ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করব ইনশাআল্লাহ।”

ফরহাদ হোসেন আজাদ ইতোমধ্যে বোদা-দেবীগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন এবং উঠান বৈঠক করছেন বিভিন্ন বাড়ির উঠানে, পাড়া-মহল্লা, হাট-বাজার, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলায়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   ছাত্রনেতা   প্রার্থী   ফরহাদ হোসেন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close