শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজনীতি
বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে—দিল্লি থেকে নয় : নাহিদ ইসলাম
মো. শরিফ শেখ, সাভার
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়—এ দেশের জনগণই সব সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাভারে ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের পক্ষে এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “যারা দিল্লির তাবেদারি করে এসেছে এবং নতুন করে যারা দিল্লির তাবেদারি করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে কখনোই প্রতিষ্ঠিত হবে না। আমরা জীবন দিয়েছি, প্রয়োজনে আবারও জীবন দেব, তবুও দেশের সার্বভৌমত্ব রক্ষা করব।”

তিনি বলেন, শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। অনেক জায়গায় ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা হচ্ছে। কিন্তু লাশের ওপর দিয়ে কারও রাজনীতি করার সুযোগ নেই।

নাহিদ ইসলাম আরও বলেন, “একটি দলের নেতা বাংলাদেশে এসে পরিবর্তন করবেন বলে ঘুরে বেড়াচ্ছেন, অথচ দেশে কোথায় সয়াবিন আর কোথায় ভুট্টা চাষ হয়—তিনি জানেন না। তাহলে তিনি কিসের পরিবর্তন করবেন?” তিনি দাবি করেন, দেশে ১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ১১ দলীয় জোটকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন ও সংস্কার চায়। ৫ আগস্টের পর দেশের মানুষ আর কোনো জালিমবাজ দেখতে চায় না। অথচ ৫ আগস্টের পর থেকেই দেশে চাঁদাবাজি ও দখল বাণিজ্য শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।

এ সময় স্থানীয় জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   নাহিদ ইসলাম   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close