শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
“দল নয়, আপনাদের সন্তান হিসেবে ভোট দিন” : অধ্যাপক এমরান
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৬ পিএম

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বাংলাদেশ জাসদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এমরান আল আমিন বলেছেন, “গত ৫৪ বছরে সংসদে কেউ আপনাদের কথা তুলে ধরেনি। আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের কণ্ঠস্বর হব।” 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে বোদা বাজারের এক পথসভায় তিনি এ কথা বলেন। তিনি দাবি করেন, দেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে একটি পরীক্ষা। 

তিনি উপস্থিত জনতার কাছে আবেদন করে বলেন, “এই নির্বাচনে আপনারা দল, ধর্ম, বর্ণ বা গোত্র খুঁজবেন না। তাহলে প্রিয় মাতৃভূমিকে বাঁচানো যাবে না। আমি চাই আপনারা আমার ‘মোটরগাড়ি’ প্রতীকে ভোট দিন। একজন কৃষক ও শ্রমিকের কণ্ঠস্বর হিসেবে সংসদে কথা বলার সুযোগ তৈরি করে দিন।” প্রার্থী এমরান আল আমিন আরও বলেন, “ এই আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আপনাদের সন্তান হিসেবে আমি যদি সকলের চেয়ে যোগ্য না হই, আমি ভোট চাইব না এবং আপনারা আমাকে ভোট দেবেন না।

কিন্তু আমি যদি যোগ্য হই, তবে আপনাদের বিবেক দিয়ে ভোট দিন। আমি বোদার সন্তান এবং আটজনের মধ্যে আমি আপনাদের প্রাণের মানুষ। তাই দল, ধর্ম, বর্ণ—সবকিছু ছেড়ে শুধু ‘মোটরগাড়ি’ প্রতীকেই ভোট দিন।”

উল্লেখ্য, অধ্যাপক এমরান আল আমিন বিগত দিনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি পঞ্চগড়-২ আসনে ‘মোটরগাড়ি’ প্রতীকে বাংলাদেশ জাসদের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close