শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
বামনার সকল উন্নয়নমূলক কাজে আমি সম্পৃক্ত ছিলাম : নূরুল ইসলাম মণি
বামনা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা -২ ( বামনা, পাথরঘাটা - বেতাগী)  আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মণি বলেছেন, বামনার সকল উন্নয়ন কাজে আমি সম্পৃক্ত ছিলাম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বরগুনার বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়নের; রামনা শের-ই-বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন , ‘যে আগামী ১২ তারিখ আপনারা নির্ভয়ে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।’ 

এছাড়া উক্ত নির্বাচনি জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও বামনা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. রুহুল আমিন শরীফ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেন, রামনা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মো. শাহিন হাওলাদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close