শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
খুলনা-৫: বিএনপি বনাম জামায়াত, নির্ণায়ক হবে আ'লীগ ও সনাতনধর্মের ভোট
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৪ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে নীরব প্রতিযোগিতা চলছে। বিশেষ করে আওয়ামী লীগের সমর্থক এবং সনাতনধর্মের ভোট কার কাছে যাবে, তা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

গণ-অভ্যুত্থানের পর ক্ষমতা হারানো আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ নিতে পারছে না। দলটি নির্বাচনের বাইরে থাকলেও, তার সমর্থক ও সনাতনধর্মের ভোটারদের নিজের দিকে টানতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে বিএনপি ও জামায়াত। এ কারণে আসনভিত্তিক দু’দলের মধ্যে নীরব প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় ভোটাররা মনে করেন, আওয়ামী লীগের সমর্থক ও সনাতনধর্মের ভোটারদের পাশে টানতে পারলে বিজয় নির্ধারণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকের একটি অংশ হয়তো ভোট দিতে নাও যেতে পারে।

এ প্রসঙ্গে স্থানীয় রাজনীতিবিদ এবং ভোটাররা জানিয়েছেন, ভোটাররা যদি নির্বাচনী দিনে কেন্দ্রে উপস্থিত হন এবং আ'লীগ ও সনাতনধর্মের সমর্থন কোনো প্রার্থীর পক্ষে আসে, তাহলে সেই প্রার্থীর জয়-পরাজয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। সভাপতি শেখ হাসিনাসহ অধিকাংশ নেতা কারাগারে বা পালিয়ে আছেন। সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদেরও একই অবস্থার মধ্যে থাকতে হয়েছে। নির্বাচনী এলাকা-১০৩, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে মোট ১৪৯টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার ৩ লাখ ৯৮ হাজার ৪৯২ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৯০ জন, মহিলা ভোটার ২ লাখ ২ হাজার ৪০১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close