রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
মাদারীপুর-১ শিবচর আসনের বিএনপি প্রার্থী নাদিরা নির্বাচনি উঠান বৈঠক
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারের নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাদুল ইসলাম মাসুম বেপারীর বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

এই বৈঠকে বিপুল সংখ্যক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মী বিএনপি প্রার্থীকে সমর্থন জানান৷ স্বাধীনতার স্বপক্ষের প্রার্থী হিসেবে তাকে সমর্থন দেয়া হয়েছে বলে আওয়ামী লীগের নেতা কর্মীরা জানান৷ 

এসময় আওয়ামী লীগের সাবেক মেয়র পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, শহিদ খানসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান মাসুম বেপারীর পিতা আওয়ামী লীগ নেতা ও কাদিরপুর ইউনিয়নে পরপর ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম বি.এম.জাহাঙ্গীর বেপারীর কবর জিয়ারত করেন।

বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার উঠান বৈঠকে, ধানের শীষে ভোট দেয়ার জন্য সকলকে অনুরোধ জানান। 

এসময় কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাদুল ইসলাম মাসুম বেপারী বলেন, সাবেক চীফ হুইপ নুর ই আলম লিটন চৌধুরীর নির্দেশে আমি নাদিরা আক্তারকে সমর্থন করলাম এবং সকলকে ধানের শীষে ভোট দেয়ার জন্য উপস্হিত সকলকে অনুরোধ জানান।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির কাদিরপুর ইউনিয়নের বিএনপির সভাপতি, সভাপতি, আলমগীর মাষ্টার,
সহ সভাপতি মজিবর মাতবর, যুবদলের সাধারণ সম্পাদক লিটন বেপারীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতানেত্রী বৃন্দ। সভা পরিচালনা করেন আব্দুল গফফার সোহাগ মুন্সি।

মাদারীপুর-১ আসনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় প্রশাসনসহ সংশ্লিষ্টরা সতর্ক অবস্থানে রয়েছেন। ভোটের দিন ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও তীব্র হওয়ার আশঙ্কা করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি মাদারীপুর-১ আসনের বিএনপি প্রার্থীসহ উপজেলা বিএনপির নেতারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্র-জনতার হত্যা মামলার আসামিদের সঙ্গে একত্র হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন। এতে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সাবেক মেয়র,কয়েকটি ইউনিয়নের আওয়ামী লীগ চেয়ারম্যানসহ কয়েক শত নিষিদ্ধ সংগঠনের সিনিয়র নেতারা, যারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভোট চান।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির আশ্রয় নিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পুনরুত্থান এবং তাদের সঙ্গে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর সমন্বিত তৎপরতার অভিযোগে শিবচরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ছাত্র-জনতার হত্যা মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে বিএনপি নির্বাচনি সভা ও সমাবেশ আয়োজন করছে, যা ন্যায়বিচারের পথে বড় বাধা সৃষ্টি করছে।

তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায় এবং তা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি প্রদান করে।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close