রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গোলামীর করার মনোভাব পরিহার করে নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে : জাহেদুল
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৬ পিএম আপডেট: ০৬.০২.২০২৬ ৫:০৯ পিএম
রাউজান নির্বাচনি এলাকায় দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসাদের বিফ্রিং অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা।

রাউজান নির্বাচনি এলাকায় দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসাদের বিফ্রিং অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাউজান নির্বাচনি এলাকায় দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসাদের বিফ্রিং অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা নির্বাচনি দায়িত্ব প্রাপ্তদের উদ্দেশ্যে বলেছেন, অতীতে গোলামী করার মনোভাব নিয়ে কাজ করার কারণে আমাদের হাজারও সন্তানের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। এখন সকলকে গোলামীর করার মনোভাব পরিহার করে আমাদেরকে নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৫ ফ্রেরুয়ারি) বিকালে রাউজান সরকারি কলেজ মিলানায়তনে অনুষ্ঠিত তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, কোনো ধরণের চালছাতুরীর আশ্রয় না নিয়ে নিজেদের সম্পূর্ণ নিরেপক্ষ রেখে জনাকাংঙ্খা পূরণে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। তিনি আরো বলেন আপনারা যারা নির্বাচনের দায়িত্ব পালন করতে আসবেন। 

আসার সময় দয়া করে আপনাদের সন্তানদের মুখ দেখে আসবেন। যাতে আপনাদের চোখে ভেসে উঠে সেসব সন্তানের চেহেরা, যারা একটি সুখি সমৃদ্ধিশালী, সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নে আন্দোলন করতে গিয়ে রাজপথে প্রাণ দিয়েছে। আপনাদের  ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ঘাটতি রাখা হয়নি। সমস্যা দেখা দিলে পাঁচ মিনিটের মধ্যে যৌথ বাহিনী সেখানে উপস্থিত হবে।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি কমিশনার ভূমি অংছিং মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খাঁন, চট্টগ্রাম স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম মাঈনুদ্দিন হাসান, চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ, ৪১ বিজিবি কাপ্তাই ও কমান্ডিং অফিসার মেজর ফারহাত আন নাঈম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোহাম্মদ সিরাজুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মোহাম্মদ বেলায়েত হোসেন পিপিএম, সেনা বাহিনীর কমান্ডিং অফিসার ক্যাপ্টেন গালিব, আনসার বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট মিস ফরিদা পারভিন সুলতানা, র্যাব ৭ এর ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর এমডি নুরুল আলমসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা, র‌্যাব, আনসার ভিডিপির উর্ধ্বতন কর্মকর্তাগণ।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close