মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানের ৭ উপজেলায় যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম আপডেট: ০৬.০২.২০২৬ ৮:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বান্দরবানের ৭ উপজেলায় নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা শুরু হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। বিতরণকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালেট বক্স, বিভিন্ন ফর্ম, অমোচনীয় কালি, স্টাম্প প্যাড, সিলসহ নির্বাচনে ব্যবহৃত সরঞ্জাম।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা এবং নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জাম গ্রহণ করে বান্দরবানের সদর উপজেলা, রোয়াংছড়ি, রুমা, নাইক্ষ্যংছড়ি, লামা, থানছি,আলীকদম উপজেলায় নিয়ে যায়। 

বান্দরবানের রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি জানান, আসন্ন্ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে বান্দরবানে সার্বিক প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে এবং ৭উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাশাপাশি ২৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে।

তিনি আরো জানান, বান্দরবানের ৭উপজেলার মধ্যে ৪টি (রোয়াংছড়ি,রুমা,থানচি,আলীকদম) দুর্গম উপজেলার ৫ইউনিয়নের দুর্গম এলাকার ১১টি ভোটকেন্দ্রকে হেলিসর্টি ভোটকেন্দ্র ঘোষণা করা হয়েছে আর এসব কেন্দ্রে ভোটের সরঞ্জাম আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হবে হেলিকপ্টার।

প্রসঙ্গত: ৭ উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে বান্দরবান ৩০০নম্বর আসনে বাঙালিসহ ১২টি সম্প্রদায়ের বসবাস। এবারে এই আসনে ৪জন প্রার্থী ভোটে অংশগ্রহণ করছে আর মোট ভোটার ৩ লক্ষ ১৫ হাজার ৪৪২ জন, মোট ভোটকেন্দ্র ১৮৭টি।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close